কলকাতায় ধনঞ্জয়কে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় প্রখ্যাত সংগীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের ৯০তম জন্মদিন পালন হলো সম্প্রতি। এ উপলক্ষে তপন থিয়েটার মিলনায়তনে ধনঞ্জয় গীতি মন্দির ও ধনঞ্জয় ভট্টাচার্য স্মরণ সংসদ যৌথভাবে ‘ধনঞ্জয় স্মরণো ৎসব’ আয়োজন করা হয়।অনুষ্ঠানে ধনঞ্জয় ভট্টাচার্যকে স্মরণ করেন নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, পূর্ণদাস বাউল, আরতি মুখোপাধ্যায়, প্রহ্লাদ ব্রহ্মচারী, নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণ কান্তি ঘোষ, শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র এবং ধনঞ্জয় ভট্টাচার্যের ছেলে দীপংকর ভট্টাচার্য। এবার ‘ধনঞ্জয় স্মারক পুরস্কার’ দেওয়া হয় ভানু বন্দ্যোপাধ্যায় (মরণোত্তর) ও জহর রায়কে (মরণোত্তর)।