কলকাতায় নজরুল প্রণাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস উপলক্ষে কলকাতার ছায়ানটের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘নজরুল প্রণাম অনুষ্ঠান’।
কলকাতার নিউ টাউনের নজরুল তীর্থে গত শনিবার বিকেলে এই অনুষ্ঠান উদ্বোধন করেন হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা করেন ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আকাশবাণীর সাবেক কর্মকর্তা পংকজ সাহা, লেখক বিনোদ ঘোষাল প্রমুখ।
দুই দিনের বিভিন্ন পর্বে ১০০ শিল্পী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী রাজিয়া সুলতানা গেয়েছেন নজরুলসংগীত।