কলকাতায় নজরুলতীর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় উদ্বোধন করা হলো নজরুলতীর্থ৷ ২৬ মে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী স্মরণে কলকাতার নিউ টাউনে উদ্বোধন করা হয় এটির৷
নজরুলতীর্থর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নজরুল একাডেমির চেয়ারম্যান কবি জয় গোস্বামী, সংগীতশিল্পী অনুপ ঘোষাল, কবির পরিবারের সদস্যরা ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম৷ এখানে থাকছে মিলনায়তন, জাদুঘর, একাডেমি, গ্রন্থাগার, নজরুল গবেষণাকেন্দ্র, আর্কাইভসহ ভারত-বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র৷