কলকাতায় পুরস্কৃত বাংলাদেশের পাঁচজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ছবি ও বাংলা টিভি অনুষ্ঠানকে স্বীকৃতি জানানোর জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আওতাভুক্ত সংগঠন টেলিসিনে সোসাইটি শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দিয়ে আসছে। এবার ছিল এই আসরের ১৫তম আয়োজন। সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে নির্মিত স্বর্গ থেকে নরক ছবির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অরূপ রতন চৌধুরী। অন্যদিকে রাজকাহিনী ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জয়া আহসান। নেকাব্বরের মহাপ্রয়াণ ছবি পরিচালনা করে সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন মাসুদ পথিক। সংগীত বিভাগ থেকে এই পুরস্কার পেয়েছেন শাহরিয়ার রাফাত ও জুয়েল মোর্শেদ।