কলকাতায় ফিরতে চান না মান্না দে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দের বয়স এখন ৯৩। তিনি জানিয়েছেন, জীবন-সায়াহ্নে এসে জন্মভিটা কলকাতায় আর ফিরতে চান না। শেষ জীবনটা কাটাতে চান বেঙ্গালুরুর কল্যাণনগরে তাঁর ছোট মেয়ে সুমিতা ও জামাতা জ্ঞানরঞ্জনের কাছে। বললেন, ‘এখন আমার শরীর ভালো নয়। চিকিৎসকের পরামর্শমতো চলছি। আর আমার কলকাতায় ফেরা হবে না।’সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিংবদন্তি শিল্পীকে কলকাতায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আপনি ফিরে আসুন কলকাতায়। আপনার বাসস্থান থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার।’ এ বছরের ১৫ জানুয়ারি মান্না দের স্ত্রী সুলোচনা কুমারণ প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন কেরালার মেয়ে।