কলকাতায় বর্ষবরণ অনুষ্ঠানে শাকিলার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নববর্ষ উদ্যাপিত হলো গত বুধবার, আর ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার। কিন্তু কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস বুধবার সন্ধ্যায় আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। উপদূতাবাস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শাকিলা জাফরের গান। গানে গানে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।কলকাতার শিল্পীরাও গান করেন অনুষ্ঠানে। এঁদের মধ্যে ছিলেন হৈমন্তী শুক্লা, শ্যামসুন্দর দাস বাউল, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, স্বপন মুখার্জি প্রমুখ।আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।এদিকে বৃহস্পতিবার সকালে ধর্মতলার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বৈশাখী যাত্রা বের করা হয়। কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আট সদস্যের এক গানের দল। এসেছেন আসাম ও আগরতলার শিল্পীরাও। এখানে মঞ্চস্থ হলো নৃত্যনাট্য চিত্রাঙ্গদা আর নাটক পদ্মা নদীর মাঝি।