কলকাতায় বাংলাদেশকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ঐতিহাসিক নানা স্থান, মসজিদ. মন্দির, বৌদ্ধ মঠ, রবীন্দ্র-নজরুলের স্মৃতিবাহী নানা স্থান, পর্যটনকেন্দ্র ইত্যাদি নিয়ে কলকাতায় গত সোমবার থেকে শুরু হয়েছে এক আলোকচিত্র প্রদর্শনী। ৪০০ ছবি নিয়ে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর নাম ‘গ্লিম্পসেস অব বাংলাদেশ’। প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। কলকাতার ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে তুলে এনেছেন এসব ছবি। এই প্রদর্শনীর আয়োজন করেছে আইসিসিআর-এর রবীন্দ্রনাথ টেগোর সেন্টার। প্রদর্শনী চলছে বেঙ্গল গ্যালারিতে। এই আলোকচিত্র প্রদর্শনীর যৌথভাবে উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর গণেশ হালুই ও রবীন মণ্ডল।