কলকাতায় বাংলাদেশের বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ব-বিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস বিটি রোডের মরকতকুঞ্জে গত সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের একক বইমেলা। এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।মেলায় বাংলাদেশের বইয়ের আমদানিকারক পাঁচটি সংস্থা যোগ দিয়েছে। মেলার আয়োজক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিদ্যাচর্চা কেন্দ্র এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। মেলা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা।