কলকাতায় মহুয়া বাংলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় আসছে নতুন একটি বাংলা বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল ‘মহুয়া বাংলা’। ভোজপুরি ভাষায় নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে মহুয়া চ্যানেল। এবার বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কলকাতার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে চ্যানেলটির ঘোষণা দেন মহুয়া মিডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালক (অপারেশন) আরাধনা তিওয়ারি। তিনি বলেন, ১৯ জুলাই থেকে দর্শক চ্যানেলটির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। তিনি আরও জানান, এতে থাকবে ফুটবলের ওপর রিয়ালিটি শো। আর এই অনুষ্ঠানে অংশ নেবেন ব্রাজিলের সাবেক দুই ফুটবল তারকা রোমারিও ও ব্রাঙ্কো। চ্যানেলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড তারকা বিপাশা বসু। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।