কলকাতায় মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্রের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ভারতের কলকাতার চলচ্চিত্রকেন্দ্র নন্দনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত পাঁচটি তথ্যচিত্রের প্রদর্শনী হলো। ভারত সরকারের চলচ্চিত্র বিভাগ এবং নন্দন শুক্রবার যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। তথ্যচিত্রগুলো হলো এস সুখদেব পরিচালিত নাইন মান্থস টু ফ্রিডম, বিনয় রায়ের রিফিউজিস ১৯৭১ ও হিউম্যান ট্র্যাজেডি, প্রেম বৈদ্যর হোম কামিং এবং ঋত্বিক ঘটকের দুর্বার গতি পদ্মা।