কলকাতায় মূকাভিনয় উৎসবে ‘সামান্য ক্ষতি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান মাইম থিয়েটারের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ‘ঠাকুর জাতীয় মূকাভিনয় উৎসব’। উৎসবের উদ্বোধনী দিনে গত ২৪ আগস্ট বাংলাদেশের ‘রূপঙ্কর কালচারাল সেন্টার’ পরিবেশন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে মূকাভিনয়। উৎসব শেষ হয় ২৬ আগস্ট।‘সামান্য ক্ষতি’ মূকাভিনয়টির নির্দেশনা ও অভিনয়ে ছিলেন নাদেজা ফারজানা। অন্য দুটি চরিত্রে অভিনয় করেন রাশেদুল আওয়াল ও তন্দ্রা রানী। নাদেজা ফারজানা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপন করেছেন। তিনি দীর্ঘদিন প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের সহকারী হিসেবে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।