কলকাতায় যাচ্ছে ‘শেষের কবিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে নাটক শেষের কবিতা। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ২৬ আগস্ট কলকাতার মধুসূদন মঞ্চে। কলকাতার নাটকের দল পূর্ব-পশ্চিম আয়োজিত নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে নাটকটি। ২৭ আগস্ট নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনে। শেষের কবিতার নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শনিবার ও আজ রোববার একই হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে।