কলকাতায় রক্তকরবীর অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের গানের দল রক্তকরবীর পরিবেশনায় মুগ্ধ হলো কলকাতার দর্শকেরা। পর পর দুই দিন দক্ষিণ কলকাতার দুটি মঞ্চে গান করেছে এই সংগঠনটি। জানা গেছে, রক্তকরবীর প্রথম অনুষ্ঠানটি হয়েছে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে। রোববার প্রথম অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার নব নীহারিকা সংঘ। শীলা মোমেনের পরিচালনায় রক্তকরবীর শিল্পীরা এখানে পরিবেশন করেন সংগীতালেখ্য ‘মর্মে গাঁথা বিশ্বময়ী’। সোমবারের অনুষ্ঠানটি ছিল সূর্য সেন মঞ্চে। আর এ অনুষ্ঠানের আয়োজন করেছে বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতিসংঘ।