কলকাতায় শাহাবুদ্দীনের একক চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বলেছেন, ‘শিল্পী শাহাবুদ্দীন আহমদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি এই প্রজন্মকে নতুন করে অনুপ্রেরণা জোগাবে।’ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে শাহাবুদ্দীন আহমদের সাম্প্রতিক আঁকা ছবি নিয়ে ‘স্বাধীনতা’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে রয়েছে ৩৮টি শিল্পকর্ম। প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত।