কলকাতায় শুটিং করতে চেয়েছিলেন তারেক মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মাসুদের আকস্মিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করছেন কলকাতা চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, পরিচালক, কলাকুশলীরা। ব্যক্তিগতভাবে, মুঠোফোন, ইমেইল ও ফেসবুকের মাধ্যমে তাঁরা এই শোক প্রকাশ অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার সকালে চলচ্চিত্র পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতায় কাগজের ফুল ছবির কিছু অংশের শুটিং করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তারেক মাসুদ। কিছু এলাকাও দেখেছিলেন। তারেক তাঁর এই ছবির পাণ্ডুলিপিও আমাকে পড়িয়েছিলেন। খুব ভালো লেগেছিল।’বাপ্পাদিত্য আরও বলেন, ‘তারেক মাসুদ ছিলেন দুই বাংলার চলচ্চিত্র বিনিময় আন্দোলনের এক বড় সৈনিক। তাই বাংলাদেশের পাশাপাশি কলকাতাও এক বরেণ্য পরিচালককে হারিয়েছে। তারেক মাসুদ বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো।’