কলকাতায় সংগীত মহাসম্মান পাচ্ছেন রুনা ও ১৬ জন শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশের রুনা লায়লাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৬ এপ্রিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘সংগীত মেলা ২০১৩’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে রুনার হাতে এ পুরস্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সংগীত মহাসম্মান’ পুরস্কার আরও পাচ্ছেন মান্না দে, নির্মলা মিশ্র, সবিতা চৌধুরী, পূর্ণদাস বাউল, আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, অনুপ ঘোষাল, হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, অরুন্ধতী হোমচৌধুরী, নচিকেতা চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, ওস্তাদ সাবির খান ও ওস্তাদ রশীদ খান। ‘সংগীত সম্মান’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও ১৮ জন শিল্পী। মান্না দেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আজ বৃহস্পতিবার বেঙ্গালুরু যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্যজনিত অসুস্থ মান্না দে এখন সেখানে তাঁর ছোট মেয়ে সুমিতার কাছে আছেন।‘সংগীত মেলা ২০১৩’ চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।