কলকাতায় সংগীত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় শুক্রবার শুরু হলো পঞ্চদশ বাংলা সংগীত মেলা। আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। আয়োজকদের মতে, এবার এই মেলায় যোগ দিচ্ছেন প্রায় দেড় হাজার শিল্পী। এ মেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ ও গিরিশ মঞ্চে। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। মেলা উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতের প্রবীণ শিল্পী মায়া সেন। এই সংগীত মেলা প্রয়াত শিল্পী সুচিত্রা মিত্র, বিমান মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, উৎপলেন্দু চৌধুরী এবং দীপেন মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। সংগীত মেলাকে কেন্দ্র করে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।