কলকাতায় সুফি উৎসবে বাংলাদেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় শুরু হচ্ছে সুফি গানের উৎসব। নিকো পার্কে ‘সুফি সূত্র উৎসব’ নামে তিন দিনের এই আয়োজনটি করেছে বাংলা নাটক ডটকম। তাদের সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আনুশেহ আনাদিল, শফি মণ্ডল, আকলিমা বাউল, রব ফকির, সুমি ও নজরুল। আনুশেহ জানান, কলকাতায় এবারই প্রথম এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে তাঁরা লালনের গান করবেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেসব দেশে সুফি গানের চর্চা আছে, সেসব দেশের শিল্পীরা অংশ নেবেন এই উৎসবে। এই দেশগুলো হলো মিসর, আফগানিস্তান, ইরান, সিরিয়া, তাজাকিস্তান ও ভারত। থাকছে ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লির শিল্পীদের পরিবেশনা।এর আগে আনুশেহ একই ধরনের আরেকটি উৎসবে অংশ নিয়েছিলেন। ‘ভক্তি উৎসব’ নামে এই আয়োজনে ভক্তিভাবের সব ধরনের গানই পরিবেশন করেছেন শিল্পীরা। তবে এবার সুফি গানের উৎসবে শুধু সুফি ধারার গানই করা হবে।সুফি গানের এই উৎসবের সার্বিক তত্ত্বাবধানে আছেন তন্ময় বোস।