কলকাতায় হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় গতকাল বৃহস্পতিবার শেষ হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশের আটটি চলচ্চিত্র নিয়ে কলকাতার জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ম্যাক্সমুলার ভবন মিলনায়তনে আয়োজিত হয় এই উৎসব। গত সোমবার সন্ধ্যায় চারদিনের এই উৎসব উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। উৎসবটি আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার পুর্বাঞ্চল শাখা। উৎসব শেষে বাংলাদেশের পরিচালক গোলাম রব্বানী বিপ্লব জানান, বাংলাদেশের নতুন ধারার আটটি ছবি নিয়ে পর্যায়ক্রমে ভারতের বিভিন্ন শহরে এই উৎসব হবে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার চারদিনের উৎসব শুরু হয়েছে কলকাতার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে।