কলকাতায় ১ মার্চ জয়ার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় জয়া আহসানের চলচ্চিত্র আবর্ত মুক্তি পাচ্ছে আগামী ১ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, আবির চ্যাটার্জি, রেশমী ঘোষ, কৌশিক, বিপ্লব চ্যাটার্জি প্রমুখ। তার আগে কলকাতায় ২৮ ফেব্রুয়ারি হবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। ভারতের কোনো ছবিতে এবারই প্রথম অভিনয় করলেন জয়া। আর তাই এই ছবির ফলাফলটা তাঁর জন্য খুব জরুরি। কিন্তু ছবির ফলাফল কী হবে, সেদিকে খেয়াল নেই কলকাতার নির্মাতাদের। কয়েকজন নির্মাতা এরই মধ্যে যোগাযোগ করেছেন জয়ার সঙ্গে। আলোচনাও হচ্ছে। জয়া জানালেন, আবর্ত ছবির একটি বিশেষ প্রদর্শনীর সম্ভাবনা আছে ঢাকায়। এদিকে গতকাল মঙ্গলবার থেকে জয়া আবার পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির শুটিং শুরু করেছেন। সকালে ছবিটির শুটিং হয়েছে গুলশান পার্কে।