কলকাতায় ‘এবং কান্না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রখ্যাত কবি আলেকজান্ডার পুশকিনের ২১৩তম জন্মোৎসবকে ঘিরে কলকাতায় আয়োজিত সপ্তাহব্যাপী সাহিত্য ও চলচ্চিত্র উৎসবে গতকাল শুক্রবার গোর্কি সদনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের ছবি এবং কান্না। বাংলাদেশের লেখক আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প ‘কান্না’ অবলম্বনে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মারুফ হোসেন। প্রযোজনা ও পরিবেশনা করেছে সৃষ্টিগড়। কলকাতার আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে চলছে এই চলচ্চিত্র উৎসব।