কলকাতায় ‘কাঁঠালবাগান’ ও ‘অচলায়তন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক নাট্য সম্প্রদায়ের দুটি নাটক কাঁঠালবাগান ও অচলায়তনকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস)। কলকাতায় আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সন্ধ্যায় নাটক দুটির প্রদর্শনী হবে আইসিসিআর মিলনায়তনে। গতকাল বুধবার নাগরিক নাট্য সম্প্রদায়ের একটি দল কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।আন্তন চেখভের দ্য চেরি অর্চার্ড অবলম্বনে তৈরি হয়েছে কাঁঠালবাগান আর অচলায়তন নাটকটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন আলী যাকের।