কলকাতায় 'জীবনঢুলী' ও 'স্বপ্নভূমি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার নন্দনে একই দিনে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্র দেখানো হবে। ছবি দুটি হলো মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনিচিত্র জীবনঢুলী এবং বিহারিদের নিয়ে প্রামাণ্যচিত্র স্বপ্নভূমি । ১৩ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে দুই ছবির প্রদর্শনীর মাঝে হবে ‘মিট দ্য ডিরেক্টর’ শিরোনামে আলাপচারিতা। এই অনুষ্ঠানে দর্শকদের মুখোমুখি হবেন তানভীর মোকাম্মেল।
এ ছাড়া ১২ জুলাই বনগাঁতে ঔপন্যাসিক সমর মুখোপাধ্যায় স্মরণে এক স্মারক বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল। বক্তৃতার শিরোনাম ‘সাহিত্য ও সিনেমা: সমাজসত্যের আলোকে’।