কলকাতায় 'প্রীতিলতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজার স্ট্রিটে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে মঞ্চস্থ হবে ঢাকার জয়যাত্রা অপেরার যাত্রাপালা প্রীতিলতা। এবারই প্রথম যাত্রাপালা নিয়ে কলকাতায় যাচ্ছে দলটি। কলকাতার রূপমঞ্জরি যাত্রা ইউনিট আমন্ত্রণ জানিয়েছে তাদের।
কলকাতায় অন্যতম জনপ্রিয় যাত্রাপালা প্রীতিলতা ঢাকায় চারটি প্রদর্শনী করেছে জয়যাত্রা অপেরা। সাধন মুখার্জির লেখা থেকে ঢাকায় পালাটির নির্দেশনা দিয়েছেন মোরশেদ ফারুক। প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন সুমিত্রা মণ্ডল।