কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ‘ম্যাক্সমুলার ভবন’ মিলনায়তনে উৎসব চলবে ২৬ মে পর্যন্ত। যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। উৎসবে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটি।জানা গেছে, আজ সন্ধ্যায় উৎসব উদ্বোধন করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান।