কলকাতায় ‘বিনোদিনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থিয়েটারের বিনোদিনী নাটকটি আমন্ত্রিত হয়েছে। বিনোদিনী দাসীর আত্মজীবনী অবলম্বনে এই নাটকে একক অভিনয় করবেন শিমূল ইউসুফ। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। রবীন্দ্রসদনে নাটকটি মঞ্চস্থ হবে কাল মঙ্গলবার সন্ধ্যায়। এদিকে ২৫ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি বাংলা নাট্যের অন্যতম দিকপাল শম্ভু মিত্র, উৎপল দত্ত ও বাদল সরকারের নামে স্মারক বক্তৃতার আয়োজন করেছে। জানা গেছে, আজ সোমবার সন্ধ্যায় নাট্য আকাদেমি ভবনে ‘উৎপল দত্ত স্মারক বক্তৃতা’ করবেন নাসির উদ্দীন ইউসুফ। তাঁর বক্তৃতার শিরোনাম: ‘বাংলা নাটকের স্বরূপ অন্বেষণ ও সেলিম আল দীনের নাটক’।