কলকাতায় ‘সুচিত্রা চলচ্চিত্র উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সুচিত্রা সেনের ৮০তম জন্মবার্ষিকী। এই দিনটিকে ঘিরে কাল বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘সুচিত্রা চলচ্চিত্র উৎসব’। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দন ও তপন সিনহা ফাউন্ডেশন। উৎসবে দেখানো হবে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র সবার উপরে, দীপ জ্বেলে যাই, সাত পাকে বাঁধা, হসপিটাল, সন্ধ্যাদীপের শিখা, দেবদাস (হিন্দি) এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নন্দন ৪-এ থাকছে সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন ছবির বুকলেট, স্থিরচিত্র ও গানের রেকর্ডের প্রদর্শনী। কাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শোভা সেন, রাইমা সেনসহ চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা।১৯৩১ সালের আজকের দিনে বাংলাদেশের পাবনায় জন্মেছিলেন সুচিত্রা সেন।