কলকাতায় ‘স্বপ্নঘুড়ি’ ও ‘রনির শালিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনে সেন্ট্রাল ক্যালকাটা আয়োজন করেছে একাদশ চলচ্চিত্র উৎসব। ভারতের কলকাতায় আজ ১৭ জুন এ উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল এম কে নারায়ণন। উৎসবে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র স্বপ্নঘুড়ি ও রনির শালিক। চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন বৃত্বা রায় দীপা। উৎসবে অংশ নিচ্ছে ১৪টি দেশের ৩৫টি ডিজিটাল চলচ্চিত্র। থাকছে কলকাতার প্রান্তিক শিশুদের নিয়ে নির্মিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। উৎসব চলবে ২১ জুন পর্যন্ত। এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসবের ছবিগুলো দেখানো হবে।