কলকাতায় ‘১৯৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এই প্রথম প্রদর্শিত হলো চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের দীর্ঘ গবেষণালব্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ১৯৭১। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে প্রদর্শিত হয় এ প্রামাণ্যচিত্র।প্রদর্শনী শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে পরিচালক তানভীর মোকাম্মেল বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দীর্ঘদিন গবেষণা করে নির্মাণ করা হয়েছে এই প্রামাণ্য দলিলটি। এতে দেশ-বিদেশের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুঁজে পাবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।এর আগে মালদহ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিকল্প সিনেমা নিয়ে এক আলোচনার পর সম্প্রতি দেখানো হয় তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে ছবিটি। ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেছিলেন তানভীর মোকাম্মেল।