কলম্বো চলচ্চিত্র উৎসবে তিনটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনঢুলী ছবির দৃশ্যে শতাব্দী ওয়াদুদ
জীবনঢুলী ছবির দৃশ্যে শতাব্দী ওয়াদুদ

শ্রীলঙ্কার কলম্বো চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ২৯ থেকে ৩১ মার্চ বসবে এই উৎসব। সেখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবনঢুলী’ ও ‘চিত্রা নদীর পারে’ এবং প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’ দেখানো হবে। উৎসবে উপস্থিত থাকবেন নির্মাতা তানভীর মোকাম্মেল। পাশাপাশি কলম্বোর ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে শ্রীলঙ্কার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে একটি বক্তৃতা দেবেন তিনি।