কলাকেন্দ্রে 'বারডেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইকবাল রোডের কলাকেন্দ্র প্রদর্শনী কক্ষের সাদা দেয়ালে সাটা আলোকচিত্র। সেটার মাঝে তুলিতে আঁকা হয়েছে নতুন কিছু। তাতে বদলে গেছে ছবিটির ভাষা। এভাবেই ইমেজ ম্যানিপুলেশন ও নানা মাধ্যমে তৈরি শিল্পকর্মে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন শিল্পী এ রহমান। কখনো ইমেজে একটু পরিবর্তন এনে, কখনো মডেলের আলোকচিত্র তুলে তাতে বিভিন্ন ধরনের পরিবর্তন এনে তৈরি করেছেন শিল্প সৃজনের আলাদা পথ।

প্রথাগত ছাপচিত্রের গণ্ডি পেরিয়ে পারফরর্মিং অবস্থানের আলোকচিত্র, ফটো ম্যানিপুলেশন, কোলাজ, ড্রয়িং—এমন নানা মাধ্যমে তৈরি হয়েছে তাঁর চিত্রকর্ম। থিম প্রসঙ্গে শিল্পী বললেন, ‘আমরা প্রত্যেকেই বোঝা বহন করছি। এই ধরুন বিবেকও কিন্তু একধরনের বোঝা চাপিয়ে দেয় আমাদের জীবনে। আমরা বাধাগ্রস্ত হই। এভাবে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বোঝা বহন করছে। তবে সব বোঝা নেতিবাচক নয়।’

গত শনিবার শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। ঘুরে আসা যাবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।