কলাতাত্ত্বিক রমন শিবকুমারকে সম্মাননা দেওয়া হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট কলাতত্ত্ববিদ অধ্যাপক রমন শিবকুমারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে আজ শনিবার। বেলা ১১টায় অনুষদ ভবনের লেকচার থিয়েটারে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী। সভাপতিত্ব করবেন অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী।সম্মাননা প্রদান পর্বের পরে অধ্যাপক রমন শিবকুমার ‘রবীন্দ্রনাথের শিল্পাদর্শ ও শান্তিনিকেতনের কলাভবন’ শীর্ষক বক্তৃতা দেবেন। তিনি দীর্ঘকাল শান্তিনিকেতনের কলাভবনে শিল্পকলার ইতিহাস নিয়ে গবেষণা ও অধ্যাপনা করেছেন।এ ছাড়া সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে রমন শিবকুমার চিত্রকলার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ডেপার্ট সম্পাদক মোস্তফা জামানের সঙ্গে। এই মুক্ত আলোচনায় কলানুরাগীরাও অংশ নিতে পারবেন।