কলিনকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার থেকে শুরু করে বাফটা অ্যাওয়ার্ড—অনেক ধরনের পুরস্কারই বগলদাবা করেছেন কলিন ফার্থ। আর কদিন বাদেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। প্রতিবছর তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ ব্যক্তিত্বদের দেওয়া হয় ‘কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননা। এ বছর সেই সম্মাননা জুটছে কলিনের বরাতে। কিংস স্পিচ ছবিতে রাজা ষষ্ঠ জর্জের চরিত্রে অভিনয় করা এই তারকার গলায় মেডেল পরিয়ে দেওয়ার কথা আছে স্বয়ং রানিরই। ওয়েবসাইট।