কলিম শরাফী পদক দেবে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা শ্রদ্ধাঞ্জলি জানাবে সংগীতশিল্পী কলিম শরাফীকে। শিগগিরই দেশজুড়ে আটটি অঞ্চলে প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু করবে সংস্থা এবং বিজয়ী তিনজনকে দেওয়া হবে কলিম শরাফী পদক।পাশাপাশি আটটি বিভাগীয় শহরে থাকবে রোড শো, ভ্রাম্যমাণ প্রদর্শনীসহ চলচ্চিত্র প্রদর্শনী। নির্বাচিত দেড় শ রবীন্দ্রসংগীতের একটি বিশেষ সংকলন প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বলে আয়োজকেরা জানান। শিল্পী সংস্থার মহাসচিব তপন মাহমুদ জানান, রবীন্দ্রসংগীতশিল্পী অন্বেষণের ব্যতিক্রম আয়োজনটি পর্যায়ক্রমে প্রচার করবে বৈশাখী টিভি। ইতিমধ্যে বছরব্যাপী অনুষ্ঠেয় এই আয়োজনকে সফলভাবে সম্পাদন করতে সংস্থাটি কনট্যাক্ট অ্যাড ও কারক কমিউনিকেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বিজ্ঞপ্তি।