কলিম শরাফী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির গলায় মালা। সামনে প্রদীপ জ্বলছে। প্রিয় মানুষটিকে এভাবে রেখে তাঁর শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে গেয়ে উঠলেন, ‘সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরণী...।’শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনাতনে গতকাল শুক্রবার প্রয়াত সংগীতগুরু কলিম শরাফীর স্মরণসভার আয়োজন করে তাঁরই গড়ে তোলা সংগীতপ্রতিষ্ঠান সংগীত ভবন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে সংগীত ভবনের শিল্পীরা গান গেয়ে শোনান।