কলিম শরাফী স্মরণে আজ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলিম শরাফীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। প্রয়াত এই সংস্কৃতি-ব্যক্তিত্বকে আজ কথা আর গানের মধ্য দিয়ে স্মরণ করবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সংগঠনটির সভাপতি তপন মাহমুদ বলেন, ‘শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দেড় ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। শিল্পীদেরও অবশ্যই। আমরা কলিম শরাফীকে নিয়ে স্মৃতিচারণা করব, তাঁকে স্মরণ করে গান করব।’