কলিম শরাফী স্মরণে আজ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কলিম শরাফীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় দেখানো হবে আলোচনা ও গানের অনুষ্ঠান প্রাণের মানুষ আছে প্রাণে। উপস্থাপনা করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম।দেশ টিভির সংগীত পরিকল্পনা বিভাগের পরিচালক ও অনুষ্ঠানটির প্রযোজক বুলবুল ইসলাম বলেন, ‘এখানে শিল্পীরা কলিম শরাফীর প্রিয় গানগুলো পরিবেশন করবেন। শিল্পীদের মধ্যে আছেন ফাহমিদা খাতুন, ইফফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, তপন মাহমুদ, সালমা আকবর, সাদি মহম্মদ, মহিউজ্জামান চৌধুরী।