কল্পনা চাকমা স্মরণে কবিতাপাঠ-গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২০তম বার্ষিকী উপলক্ষে গতকাল আদিবাসী কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিতাপাঠ ও সংগীত অনুষ্ঠান। ‘আমাদের ধমনিতে কল্পনার রক্ত’ শীর্ষক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মুক্তাশ্রী চাকমা, চন্দ্রা ত্রিপুরা ও পূর্ণা চাকমা। কল্পনা চাকমার অপহরণের ওপর গীতিনাট্য পরিবেশন করেন চন্দ্রা ত্রিপুরা ও সাচিং মং মারমা। কল্পনাকে নিয়ে স্মৃতিচারণ করেন ইলিরা দেওয়ান।