কসমসে নারী শিল্পীদের 'লাইফ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের ১৫ জন নারী শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কসমস। ‘লাইফ’ নামের ১৫ দিনব্যাপী এই প্রদর্শনী আজ মঙ্গলবার শুরু হবে মহাখালী নিউ ডিওএইচএসের সড়ক নম্বর-৬, বাড়ি নম্বর ১১৫-এর গ্যালারি কসমস-২-তে। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে তিন কৃতী নারী বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
আজ ঢাকাস্থ কানাডার হাইকমিশনার হিদার ক্রডেন প্রধান অতিথি হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন মানবাধিকার নেত্রী খুশী কবির। প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।