কসমসে মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর নিউ ডিওএইচএসের গ্যালারি কসমসে চলছে ২২ শিল্পীর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। পৃথিবীর সকল মাকে উৎসর্গকৃত ‘মা’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয় গত শুক্রবার সন্ধ্যায়। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, সমরজিৎ রায় চৌধুরী, বীরেন সোম, ফরিদা জামান, জামাল আহমেদ, নাসরিন বেগম, রেজাউন নবী, রোকেয়া সুলতানা, আইভি জামান, শামীম সুব্রানা, সামিনা নাফিজ, ফারেহা জেবা, গুলশান হোসেন, কনক চাঁপা চাকমা, আফরোজা জামিল কংকা, মোখলেসুর রহমান, দিলরুবা লতিফ, রহিমা আফরোজ, বিপাশা হায়াত, অনুকুল চন্দ্র মজুমদার, মাকসুদা ইকবাল নীপা, বিশ্বজিৎ গোস্বামী ও সৌরভ চৌধুরী।

আগামী ২৬ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে।