কস্টিউম ডিজাইনার সোহানা সাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহানা সাবা
সোহানা সাবা

অভিনয়শিল্পী সোহানা সাবা এবার চলচ্চিত্রের পোশাক নকশা (কস্টিউম ডিজাইন) করেছেন। ছবির নাম বৃহন্নলা। ছবিটিতে সাবা অভিনয়ও করেছেন। ছবির পরিচালক মুরাদ পারভেজ। সাবা জানান, এর আগে তিনি একই পরিচালকের আরেকটি ছবির পোশাক নকশা করেছিলেন। ওই ছবিটি ছিল চন্দ্রগ্রহণ।
সাবা বলেন, ‘কস্টিউম ডিজাইনের প্রতি আমার আগ্রহটা অনেক আগের। আমি ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক করেছি। নিজের নকশা করা পোশাকেই আমি বিভিন্ন ঘরোয়া ও টিভির অনুষ্ঠানে যাই। নাটকে তো পোশাকের ডিজাইন নিজেদেরই করতে হয়।’
বৃহন্নলা ছবিটি প্রসঙ্গে সাবা বলেন, ‘আমাকে যাঁরা অভিনয়শিল্পী হিসেবে চেনেন, তাঁদের জন্য বৃহন্নলা আমার উপহার। ভালো অভিনয় করার চেষ্টা করেছি। আমি নিজেও ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’