কাঁদলেন দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন তাঁদের পুরোনো প্রেম বিষয়ে সংবাদকর্মীদের রূঢ় কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত দীপিকা এক পর্যায়ে রণবীরের সামনেই কেঁদে ফেলেন। রণবীর-দীপিকার নতুন ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র প্রচারণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ জুটিকে একসঙ্গে পেয়ে তাঁদের পুরোনো প্রেম নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন উপস্থিত সংবাদকর্মীরা। এক সময় সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রতি ভালোবাসার চিহ্ন হিসেবে দীপিকা তাঁর ঘাড়ের পেছনে ‘আর কে’ লেখা একটি উলকি আঁঁকিয়েছিলেন। বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে আর চুপ থাকতে পারেননি রণবীর। এরপর দীপিকার দিকে ছুঁড়ে দেওয়া সব উলটা-পালটা প্রশ্নের জবাব দিতে থাকেন তিনি। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের কঠিন সব প্রশ্ন শুনে দীপিকা হত-বিহ্বল হয়ে পড়েছিলেন। এমনকি সংবাদ সম্মেলন শেষেও তার রেশ কাটাতে পারেননি দীপিকা। এক পর্যায়ে তাঁর আবেগের বাঁধ ভেঙে যায়। তাঁর মনের অবস্থা বুঝতে পেরে তাঁকে উদ্ধারে এগিয়ে আসায় রণবীরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। সেসময় দীপিকার দু চোখ গড়িয়ে অশ্রু ঝরতে থাকে। এ প্রসঙ্গে দীপিকার কাছের একটি সূত্র জানিয়েছে, দীপিকা অনেক নরম মনের একটি মেয়ে। এভাবে জনসমক্ষে রণবীরের সঙ্গে তাঁর প্রেম সংক্রান্ত রূঢ় সব প্রশ্ন ও আলোচনা একদমই সহ্য করতে পারছিলেন না তিনি।