কাঁধে আঘাত নিয়েই মঞ্চ মাতালেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সেটে শুটিং করার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন শাহরুখ খান। পুরোপুরি সেরে না উঠলেও সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কাঁধে আঘাত নিয়েই মঞ্চ মাতিয়েছেন ‘বলিউড বাদশাহ’খ্যাত এ তারকা অভিনেতা।শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে জাঁকালো মঞ্চ পরিবেশনা উপহার দেওয়ায় মুহুর্মুহু করতালি আর চিত্কার করে শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। দর্শক সারি থেকে এমন সাড়া পেয়ে বিনয় প্রকাশ করে শাহরুখ বলেন, ‘কাঁধের আঘাতের জন্য আমি সম্ভবত আমার সেরাটা দিতে পারিনি। এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি। আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। আপনারা আমার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা দেখালেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।’‘যব তক হ্যায় জান’ ছবির কবিতা আবৃত্তি দিয়ে মঞ্চ পরিবেশনা শুরু করেন শাহরুখ। এরপর ‘ছাম্মাক ছাল্লো’, ‘ছাইয়া ছাইয়া’, ‘দর্দ এ ডিসকো’, ‘সুরাজ হুয়া মধ্যম’সহ জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান ৪৭ বছর বয়সী এ তারকা।