কাইয়ুম চৌধুরী স্মরণে শিল্পাঙ্গনে ড্রইং প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে শিল্পাঙ্গন গ্যালারি আয়োজন করেছে ড্রইং প্রদর্শনীর। আজ শুক্রবার ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, চিত্রশিল্পী রফিকুন নবী, স্থপতি মুস্তাফা খালিদ, শিল্পাঙ্গন ট্রাস্টের চেয়ারপারসন রোকেয়া কাদের।
এই বিশেষ প্রদর্শনীর ছবিগুলো লেখক মুস্তাফা মজিদের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।
গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান জানান, প্রদর্শনীতে কাইয়ুম চৌধুরীর ৪৯টি ড্রইং আর মুর্তজা বশীরের ১৬টি, রফিকুন নবীর ৭টি, মুস্তাফা মনোয়ারের ২টি, সৈয়দ লুৎফুল হকের ৫টি ড্রইংসহ মোট ৭৮টি কাজ স্থান পাবে। প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।