প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছবি দিয়ে চলচ্চিত্রে আমার যাত্রা শুরু। আমাকে যে সবাই ইলিয়াস কাঞ্চন নামে চেনেন, সেটা সুভাষ দত্তের কারণেই। সবাই তাঁকে দাদা ডাকলেও আমি কাকা বলেই ডাকতাম। তাই আমাদের সম্পর্কটাও ছিল অন্য রকম। কাজের মধ্যেও আমরা তাঁর সঙ্গে দুষ্টুমি করতাম। আর কাজের বাইরে তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল বাবা-ছেলের মতো। আট-নয় মাস আগে কাকার সঙ্গে আমার শেষ দেখা হয়। একটি চ্যানেলের জন্য সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। সেই সাক্ষাৎকার নিতে পারাটা আমার জীবনের অন্যতম সৌভাগ্য।