কাকা-ভাতিজার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি শিল্পীদের ভারতের টিভি চ্যানেলে অংশ নেওয়ার ব্যাপারে এবার কাকা বাল ঠাকরে ও ভাইপো রাজ ঠাকরে একই সঙ্গে প্রতিবাদে মুখর হলেন। গত রোববার থেকে ভারতের কালার টিভি চ্যানেলে শুরু হয়েছে বিগ বস। ওই অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা, পাক মডেল বিনা মালিক ও বেগম নওয়াজেশ আলী অংশ নিতেই প্রতিবাদ করে ওঠেন কাকা-ভাইপো। আর তাই ওই চ্যানেলের সামনে মঙ্গলবার থেকে পুলিশি পাহারা বসানো হয়েছে।