কাগজের মোড়কে মুখ ঢাকলেন ল্যাবাফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিয়া ল্যাবাফ
শিয়া ল্যাবাফ

বার্লিন চলচ্চিত্র উত্সবে অদ্ভুতুড়ে কাণ্ড করে বসলেন শিয়া ল্যাবাফ। সংবাদ সম্মেলনে এই অভিনেতা হাজির হয়েছিলেন লম্বাটে একটা বাদামি কাগজের মোড়কে মুখ ঢেকে। শুধু চোখের জায়গায় ছিল দুটো ছিদ্র। এ ছাড়া পুরো মুখটাই মোড়কের আড়ালে। যেখানে কালো কালিতে লেখা: ‘আমি এখন আর বিখ্যাত নই!’
নতুন ছবি নিমফোম্যানিয়াক নিয়ে বার্লিন উত্সবে এসেছেন এই ২৭ বছর বয়সী। ছবিটি বেশ আলোচিতও হয়েছে। তবে তার চেয়ে বেশি আলোচিত হয়েছে ল্যাবাফের মোড়কের মুখোশে মুখ ঢাকার রহস্য। কেন এমনটা করলেন তিনি? কে জানে! এএনআই।