কাঙ্গালিনী সুফিয়ার গান তাঁর ওয়েবসাইটে মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার বেশ কিছু ক্যাসেট রয়েছে, গতকাল প্রকাশিত হয়েছে প্রথম সিডি মা। নতুন এ গানগুলো পাওয়া যাবে সুফিয়ার ওয়েবসাইট kangalinisufia.com-এও।
গতকাল সন্ধ্যায় বনানীর যাত্রা বিরতি ক্যাফেতে গানের আসরে জানানো হয় এ অ্যালবামের কথা। প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রার প্রতিষ্ঠাতা আনুশেহ আনাদিল বলেন, প্রায় দেড় বছর ধরে অ্যালবামের কাজ করা হয়। সরাসরি আসরের আবহে গানগুলো ধারণ করা হয়েছে।
সুফিয়া বলেন, ‘আনুশেহর আগ্রহেই সিডিটা করা গেল। অনেক দিন হলো আমি প্রায় হারিয়ে গেছি। এই গানগুলো দিয়ে দেশ-বিদেশের শ্রোতাদের কাছে আবারও ফিরতে চাই।’ সন্ধ্যার আসরে নতুন-পুরোনো বেশ কিছু গান গেয়ে শোনান তিনি।