কাচের কঙ্কণে হাত কাটলেন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের কঙ্কণ বা চুড়ি ভেঙে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের হাতের বেশ কয়েকটি স্থান কেটে গেছে। সম্প্রতি সহ-অভিনেতা জন আব্রাহামের সঙ্গে নতুন একটি ছবির আবেগঘন দৃশ্যের শুটিংয়ের সময় ভাঙা চুড়িতে হাত কেটেছে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর।মজার বিষয় হচ্ছে, শুটিংয়ে কঙ্গনার হাত কেটে যাওয়ার পরপরই কাচের চুড়ির পরিবর্তে তাঁর জন্য সোনার চুরির অর্ডার দেওয়া হয়েছে; যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ‘দীর্ঘ বিরতির পর দেখা হয়েছে প্রেমিক-প্রেমিকার—এমন একটি আবেগঘন দৃশ্যে অভিনয় করছিলেন কঙ্গনা ও জন। আলতো করেই কঙ্গনার হাত ধরেছিলেন জন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই কঙ্গনার হাতের চুড়ি ভেঙে যায়। এতে তাঁর কবজির কয়েকটি জায়গা কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে বেশ কয়েকবার মহড়াও দিয়েছিলেন জন ও কঙ্গনা। মহড়ায় কোনো ঝামেলা না হলেও, চূড়ান্ত দৃশ্য ধারণের সময় গিয়েই বিপত্তিটা বাধে। হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় কঙ্গনাকে। এরপর শুটিং স্পটে চিকিত্সকও ডেকে আনা হয়।’