কাচের প্লেট, সাবানের কেস ছিল ন্যান্সির প্রথম পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার জেতা সেরা নারী কণ্ঠশিল্পী ন্যান্সির গানের নেশা ছোটবেলা থেকেই। মাত্র তিন বছর বয়স থেকে হারমোনিয়ামের সঙ্গে তাঁর সখ্য। সেই ছোট্ট হাতেই ন্যান্সি ওই সময় হারমোনিয়ামে তুলে ফেলেন ‘আমরা সবাই রাজা’ গানটি। একদিন বাবার অফিসের এক অনুষ্ঠানেও গান করতে গিয়েছিলেন ন্যান্সি। হারমোনিয়াম বাজিয়ে খুদে ন্যান্সির গান শুনে দর্শকেরা বিমোহিত হন। পুরস্কার হিসেবে ন্যান্সিকে দেওয়া হয় একটি কাচের প্লেট। সেটাই ছিল ন্যান্সির জীবনে পাওয়া প্রথম পুরস্কার। মজার বিষয় হলো, ওই দিন বিকেলে শিশু একাডেমীর একটি অনুষ্ঠানেও গানটি গেয়েছিলেন তিনি। পুরস্কার ছিল একটি সাবানের কেস। একই দিনে কাচের প্লেট, সাবানের কেস পেয়ে ন্যান্সির আনন্দ তখন দেখে কে!